ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ১৮ মার্চ ২০২৪
নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের চার সদস্য নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। এর আগে, রোববার (১৭ মার্চ) রাত ১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের চকে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের এখনো বিস্তারিত নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। গ্রামবাসী একত্রে হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। অন্যরা পালিয়ে বিলের বিভিন্ন পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরো দুজনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক ডাকাতের মৃত্যু হয়। 

Advertisement

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, এ পর্যন্ত ডাকাত দলের চার সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!