ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ২ এপ্রিল ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ জানে আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জানে আলম উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনর সহ-অধিনায়ক ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

Advertisement

তিনি আরো বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে ঐ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!