ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শয়নকক্ষে পোঁতা ছিল কষ্টিপাথরের মূর্তি, উদ্ধার করল র‌্যাব

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ৪ এপ্রিল ২০২৪
শয়নকক্ষে পোঁতা ছিল কষ্টিপাথরের মূর্তি, উদ্ধার করল র‌্যাব
কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার -ছবি: সংগৃহীত

আব্দুল করিম নামে এক যুবকের শয়নকক্ষে পুঁতে রাখা একটি প্রাচীন দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মো. আব্দুল করিম বাবুকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মধ্যপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল করিম বাবু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

র‌্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে আব্দুল করিমের শয়নকক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন। ঘরে বিশেষ কায়দায় মাটিতে গর্ত করে ওই মূর্তিটি লুকিয়ে রাখা হয়েছিল। কালো রঙের ওই কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ৯.৫ ইঞ্চি এবং ওজন ১১ কেজি ৪৫০ গ্রাম। এটি অমূল্য প্রত্নতত্ত্ব সম্পদ; এর মূল্যও অজানা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!