ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বারুণী স্নান উৎসবে গিয়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ৬ এপ্রিল ২০২৪
পঞ্চগড়ে বারুণী স্নান উৎসবে গিয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের বারুণী মহাস্নান উৎসবের প্রথম দিনে পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ধনঞ্জন জেলার আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ জানায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য গোসলে নামেন। এদিকে সবার অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

বোদা থানার ওসি মোজাম্মেল হক ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!