ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ১৪ মে ২০২৪
চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু
ফাইল ছবি

বন্দরনগরী চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনায় এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। এরমধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে। এসব ফ্লাইটে মোট আট হাজার যাত্রী যাবেন হজে।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদসহ অন্যরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!