ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিসের তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৫

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ২৪ মে ২০২৪
ডিসের তারে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ডিসের লাইনের তারের সঙ্গে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকার মিরপুরের মো. রিপন, কিশোরগঞ্জের বাজিতপুরের লোহগাঁও এলাকার মো. আফজাল, একই এলাকার মো. বায়েজিদ, নোয়াখালীর সোলেমান বাজার এলাকার মো. রাসেল ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খোলাপাড়া এলাকার নুর হোসেন।

ফেনী স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছার কয়েক মিনিট আগে শহরের নাজির রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদ থেকে পাঁচজন পড়ে গেলে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

Advertisement

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসিফ ইকবাল বলেন, ডিস লাইনের তারের সঙ্গে জড়িয়ে চলন্ত ট্রেনের ছাদে থাকা ৫ যাত্রী পড়ে আহত হয়েছেন। তাদের ভর্তি রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ট্রেন ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!