ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণের পর গৃহবধূর বিষপানে মৃত্যু: অভিযুক্তের আদালতে স্বীকারোক্তি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৯, ২ জুন ২০২৪
ধর্ষণের পর গৃহবধূর বিষপানে মৃত্যু: অভিযুক্তের আদালতে স্বীকারোক্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই আসামির মধ্যে প্রধান আসামি জয়নাল আবেদীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রাজিবপুর আমলি) নিলে প্রধান অভিযুক্ত জয়নাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির এ তথ্য ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

Advertisement

আদালত সূত্র জানায়, গ্রেফতার দুই আসামিকে রোববার রাজিবপুর আমলি আদালতে নেয়া হলে জয়নাল আবেদীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব মিয়া আসামির জবানবন্দি নথিভুক্ত করেন। পরে আসামি জয়নাল আবেদীন ও আলম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জিআরও হুমায়ুন বলেন, ‘আসামিদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, চর রাজিবপুর উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় স্বামীসহ মামলা করতে গেলেও থানায় ঢুকতে না পেরে ফিরে যান তারা। স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়েও না পেয়ে ক্ষোভ আর অভিমানে বিষপান করেন ঐ দম্পতি। পরে ঐ গৃহবধূর মৃত্যু হয়।

গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে থানা-পুলিশ। বিষপানের ৭ দিন পর নিহতের মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

এ ঘটনায় মূল অভিযুক্ত জয়নাল কসাই ও তার এক সহযোগী আলম কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপর দুই আসামি শুক্কুর আলী ও সোলায়মান এখনও পলাতক রয়েছেন। আসামিরা পেশায় সবাই কসাই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জবানবন্দি
লিংক সফলভাবে কপি হয়েছে!