নিহত মোহাম্মদ রায়হান দিনাজপুর শহরের রামনগর বাঙ্গিবেচাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে ও আফি একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।
বাঙ্গিবেচাঘাট এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে দুই শিশু কয়েকজন বন্ধুকে নিয়ে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও রায়হান ও আফি নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। মরদেহ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
.png)