নিহতরা হলেন-বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার ও তার পাঁচ বছর বয়সী মেয়ে রাবেয়া বশরী। নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছে। সামনের রুমে বোন থাকলেও তারা কিছু টের পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর বিস্তারিত জানা যাবে।
.png)