[ দেশজুড়ে ]
বারান্দায় পড়েছিল ব্যবসায়ীর রক্তমাখা লাশ
ফাইল ফটো
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসতঘরে মাসুক মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মাসুক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাসুকের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় বসতঘরের পেছনের বারান্দায় পড়েছিল মাসুক মিয়া। তার ঘাড়ে ও হাঁটুতে রক্তের দাগ রয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। হত্যা না-কি অন্যকিছু এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!