ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অনৈতিক কাজে ব্যর্থ হয়ে বিধবার গোপনাঙ্গে ছুরিকাঘাত

বগুড়া ব্যুরো
প্রকাশিত: ২৩:৪৯, ২ জুলাই ২০২৪
বগুড়ায় অনৈতিক কাজে ব্যর্থ হয়ে বিধবার গোপনাঙ্গে ছুরিকাঘাত
প্রতীকী ছবি

বগুড়া ধুনট উপজেলায় ঘরে ঢুকে এক সন্তানের জননী এক বিধবাকে অনৈতিক কাজে ব্যর্থ হয়ে তার গোপনাঙ্গে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। 

উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী সোনাহাটাপাড়া গ্রামে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত ঐ নারীকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ বছর বয়সী ঐ নারী একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে থাকেন। অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। আর পাশের ঘরে তার ছেলে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে পরিচিত এক ব্যক্তির কন্ঠ নকল করে কৌশলে ঐ নারীকে ঘুম থেকে ডেকে তোলে দুর্বৃত্তরা। এরপর তারা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ঐ নারীকে অনৈতিক কাজের চেষ্টা করে। 

Advertisement

তবে ঐ নারীর সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তির এক পর্যায়ে অনৈতিক কাজে ব্যর্থ হয়ে তার গোপনাঙ্গে ছুরিকাঘাত করে সটকে পড়ে। এ সময় ঐ নারীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত নারীর চিকিৎসার খোঁজ-খবর নেয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!