ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমিককে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন সুফিয়া

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ১২ জুলাই ২০২৪
পরকীয়া প্রেমিককে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন সুফিয়া
গ্রেফতারকৃত সুফিয়া বেগম

ঘটনাটি বুধবার (১০ জুলাই) রাতের। ওই সময় পরকীয়া প্রেমিকা সুফিয়ার বাসায় যান ফল ব্যবসায়ী আকিকুল। এরপর প্রেমিকার সঙ্গে একান্ত সময় কাটাতে চাইলে আকিকুলকে ধাক্কা দেন সুফিয়া। এতে ঘরের দরজার সঙ্গে লেগে কপালে আঘাত পান আকিকুল। এরপরেই বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় পানি চাইলে তাকে পানি পান করান প্রেমিকা। একপর্যায়ে মুখ দিয়ে ফেনা বের হয়ে ঘটনাস্থলেই মারা যান আকিকুল।

এরপর নিজেকে আড়াল রাখতে আকিকুলের মরদেহ যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট মডেল মসজিদের বিপরীতে গলির মধ্যে রেখে যান প্রেমিকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ডিবি পুলিশকে এ তথ্য দেন পরকীয়া প্রেমিকা সুফিয়া বেগম।

গ্রেফতারকৃত সুফিয়া বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ডিবির ওসি রুপন সরকার জানান, গত বুধবার রাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের এক গলি থেকে ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আকিকুল ইসলাম আকির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেন নিহতের স্ত্রী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি যশোর মামলার ঘটনায় জড়িত স্বামী পরিত্যক্তা সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় কাছ থেকে নিহতের ব্যবহৃত সেন্ডেল, গেঞ্জি ও সুফিয়ার ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুফিয়া জানান, দীর্ঘদিন ধরে নিহত আকিকুলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক তার।  বাড়ি ঝিকরগাছা হলেও গত দুমাস ধরে কোতয়ালী রেলগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন প্রেমিকা সুফিয়া। ঘটনার দিন বুধবার রাতে নিহত আকিকুল পরকীয়া প্রেমিকা সুফিয়ার বাসায় যান। এবং দৈহিক মিলন করতে চাইলে সুফিয়া আকিকুলকে ধাক্কা দেয়। 

এতে ঘরের দরজার সঙ্গে লেগে কপালে আঘাত পান আকিকুল। এরপরেই বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় পানি চাইলে তাকে পানি পান করান প্রেমিকা। একপর্যায়ে মুখ দিয়ে ফেনা বের হয়ে ঘটনাস্থলেই মারা যান আকিকুল। এরপর নিজেকে আড়াল রাখতে আকিকুলের মরদেহ যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট মডেল মসজিদের বিপরীতে গলির মধ্যে রেখে যান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!