ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফাঁকা পেয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অতঃপর...

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ২৬ জুলাই ২০২৪
বাড়ি ফাঁকা পেয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অতঃপর...
ফাইল ফটো

বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ি ফাঁকা পেয়ে মাদরাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে অভিযুক্ত কলেজছাত্র জাহিদুল ইসলাম অভিকে আসামি করে  গৌরনদী থানায় ধর্ষণ মামলা করেন ভিকটিমের মা।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নে বাড়িতে এসে ওই ছাত্রীকে ধর্ষণ করেন অভি। এ সময় মেয়েটির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। 

Advertisement

মামলার বাদী জানান, আটমাস আগে উজিরপুর উপজেলার শোলক গ্রামের সাইফুল ফকিরের কলেজ পড়ুয়া ছেলে জাহিদুল ইসলাম অভির সঙ্গে তার তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে মাদরাসা চলাকালে অভি তার মেয়েকে (ছাত্রী) নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত। তারা বাড়ি না থাকার সুযোগে অভি বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাদের বাড়িতে মেয়ের সঙ্গে দেখা করতে আসে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অভি। এ সময় বাড়িতে ছিলেন না তারা।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, বিয়ের আশ্বাস দিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। ভিকটিমকে (ছাত্রী) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!