[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পুকুরে ভাসছিল তাইয়্যেবা-জান্নাতুল
মৃতদের বাড়িতে স্থানীয়দের ভিড়
পিরোজপুর সদর উপজেলায় পুকুরে ডুবে তাইয়্যেবা (৪) ও জান্নাতুল (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমারা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাইয়্যেবা ও জান্নাতুল কুমিরমারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে খেলতে বের হয় শিশু তাইয়্যেবা ও জান্নাতুল। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোজাখুঁজি শুরু করেন স্বজনরা। একর্পযায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!