ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২৯ জুলাই ২০২৪
সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্লইচগেট মোড়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে এলাকার লোকজন সড়কের পাশে এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে একটি সাদা রঙের পায়জামা ছিল।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির।

তিনি বলেন, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে এলাকার লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি আরো বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর হত্যার বিষয়ে নিশ্চিত হতে পারবো। এ ব্যাপারে সদর থানায় মামলা নেয়া হবে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!