মৃত শিশুরা হলো- উপজেলার দুলালপুর গ্রামের মুন্সি বাড়ির সাইফুল ইসলামের ছেলে মো. সাইমুন (৭) ও একই বাড়ির ইউসুফের ছেলে মো. ঈশান (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
জানা যায়, দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা বাড়ির উঠানে খেলা করছিল। কোনো এক সময় তারা পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর পুকুর থেকে একে একে দুজনের লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
.png)
চাটখিল থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মৃতদের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে, এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।