মানিকগঞ্জে নদীর পানিতে ডুবে তারেক মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
মৃত তারেক সদর উপজেলার আইরমাড়া গ্ৰামের মো. আজমত মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। চার ভাই-বোনের মধ্যে তারেক ছিল একমাত্র ছেলে সন্তান।