ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল বাকপ্রতিবন্ধী রাজনের মরদেহ

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ২৯ আগস্ট ২০২৪
বাড়ির পাশের পুকুরে ভাসছিল বাকপ্রতিবন্ধী রাজনের মরদেহ
ফাইল ফটো

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরে ডুবে রাজন শিকদার নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাজন ওই গ্রামের শান্ত শিকদারের ছেলে।

জানা গেছে, বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বাকপ্রতিবন্ধী রাজন। রাজনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

নড়াগাতি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুকুরের পানিতে পড়ে রাজন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!