ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৪
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- লক্ষিকোলা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মণ্ডলের ছেলে আশিক আহমেদ (১১)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খেলাধুলা করতে করতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পাঁচ শিশু গোসল করতে নামে। এ সময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করেন। মৃত্যুর খবর শুনে সবাই যেন বাকরুদ্ধ। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!