ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদ থেকে ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল সিয়ামের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৪
নদ থেকে ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল সিয়ামের
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুটবল আনতে গিয়ে দুধকুমার নদে ডুবে সিয়াম (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থী জাহিনকে (১৩) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

সিয়াম ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার সহকারী অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলাম ও জাহিন ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিমের ছেলে।

শনিবার দুপুরে উপজেলার পাটেশ্বরী সোনাহাট সেতুর নিচে দুধকুমার নদে এ ঘটনা ঘটে।

Advertisement

জানা যায়, নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে ফুটবল নদের পানিতে  পড়ে যায়। বল আনতে গিয়ে পানিতে নামলে দুজনেই স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত ও স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টার চেষ্টা করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!