ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌলভীবাজার প্রেস ক্লাবের নেতৃত্বে সরওয়ার-শেফুল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৮ অক্টোবর ২০২৪
মৌলভীবাজার প্রেস ক্লাবের নেতৃত্বে সরওয়ার-শেফুল
মৌলভীবাজার প্রেস ক্লাবের নতুন সভাপতি সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল

মৌলভীবাজার প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শেফুল’কে নির্বাচিত করা হয়। 

গত শনিবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার (৬ অক্টোবর) নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মৌসুফ এ চৌধুরী (সম্পাদক, দেশপক্ষ), শ ই সরকার জবলু  (খবরপত্র), যুগ্ম সম্পাদক পদে হোসাইন আহমদ (যুগান্তর/সিলেটের ডাক), সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মহসিন (সম্পাদক, মুক্তকথা), দফতর সম্পাদক আবুল হায়দার মো. তরিক (চ্যানেল এস/দৈনিক ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা তুহিন জুবায়ের (ইন্ডিপেনডেন্ট টিভি) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক নাঈমকে (কালবেলা) নির্বাচিত করা হয়।

এছাড়া কার্যকরী সদস্য পদে শাহ অলিদুর রহমান (সময় টিভি), জসিম উদ্দিন (সম্পাদক মনুবার্তা), আব্দুল আজিজ (নয়াদিগন্ত), মিন্টু দেশওয়ারা (ডেইলি স্টার) ও আশরাফ আলীকে (ডেইলি বাংলাদেশ ও দৈনিক সিলেট মিরর) নির্বাচিত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!