[ দেশজুড়ে ]
রায়পুরে মাদকদ্রব্যসহ মা-ছেলে আটক
আটককৃত পরান হোসেন ও তার মা মোছা. ফতেজা -ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ মা-ছেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। এর আগে গত মঙ্গলবার বিকেলে রায়পুর পৌরসভার নরদমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত পরান হোসেন ও তার মা মোছা. ফতেজা নরদমা বাজার এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, নরদমা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে পরান ও ফতেজাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি ব্লেড ও দেশীয় ছুরি জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদিসহ মা-ছেলেকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে রায়পুর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে বলে জানান ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!