ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রাঘাতে সবজিক্ষেতেই প্রাণ হারালেন ২ বেয়াই 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ১১ অক্টোবর ২০২৪
বজ্রাঘাতে সবজিক্ষেতেই প্রাণ হারালেন ২ বেয়াই 
ফাইল ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে সবজিক্ষেতে বজ্রাঘাতে রাজা মিয়া (৪৬) ও শাহাজাহান আলী (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে একে অপরের বেয়াই। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজা মিয়া ওই এলাকার জনাব আলীর এবং শাহাজাহান আলী পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা এলাকার ইলিম উদ্দিনের ছেলে।

রাজা মিয়ার ছেলে রায়হান কবির বলেন, বাড়িতে বেড়াতে আসা বেয়াই শাহাজাহানকে নিয়ে আমার বাবা বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের মাঠে করলার ক্ষেত দেখতে যান। মাঠে অবস্থানের সময়ে সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি নামলে ক্ষেতে শ্যালো মেশিনের গর্তে টিনের নিচে আশ্রয় নেন। পরে বিকট শব্দে মাঠে বজ্রপাত হলে সেখানেই দুজনের মৃত্যু হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!