ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বক ধরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২৩ অক্টোবর ২০২৪
বক ধরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
নিহত শিক্ষার্থী রিফাত রোহান তুহিন -ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে ভাসমান বক ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার পাকশি ইউনিয়নের মেরিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রিফাত রোহান তুহিন (১৮)। সে ঐ এলাকার মো. জালাল শেখের ছেলে ও পাবনা টেক্সটাইল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে বক ধরতে ও গোসল করার জন্য বাড়ি থেকে বের হয় তুহিন। পরে পুকুরের মাঝ পানিতে নামলে নিখোঁজ হয়। এলাকার কয়েকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত তুহিনের বন্ধু মো. ফাহিম বলেন, আমরা একসঙ্গে পুকুরে গোসল করতে নামি। এ সময় তুহিন একটি বক দেখে ধরার চেষ্টা করতে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে এলাকার কয়েকজনকে ডেকে এনে তাকে উদ্ধার করি।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে আমাদের দুজন অফিসারকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!