ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ২৬ অক্টোবর ২০২৪
ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. হৃদয় হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের জামুরা গ্রামের মো. ফরিদ হাওলাদারের ছেলে। তিনি জামুরায় অবস্থিত আবাসনের ৩৬নং ঘরে বসবাস করেন।

এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ধর্ষণ করেন। 

Advertisement

এ ঘটনায় কিশোরীর মা নলছিটি থানায় বাদী হয়ে ২৫ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মো. হৃদয় হাওলাদার কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!