ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লেবু বাগানে মায়ের মরদেহ খুঁজে পেল সন্তান

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২ নভেম্বর ২০২৪
লেবু বাগানে মায়ের মরদেহ খুঁজে পেল সন্তান
ফাইল ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দিতে লেবু বাগান থেকে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুর গ্রামের একটি লেবু বাগান হতে মরদেহটি উদ্ধার করা হয়।

সালমা আক্তার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

জানা যায়, ১৮ বছর আগে একই ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে আকামুদ্দির সঙ্গে সালমার পারিবারিকভাবে বিয়ে হয়। গত ৫ থেকে ৬ মাস আগে স্বামী-স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এর পর সালমা দুই সন্তান নিয়ে বাবার দেওয়া জমিতে বাড়ি করে বসবাস করছিলেন। বাবার বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রতিনিয়ত বাবার বাড়ি আসতেন। গতকাল শুক্রবার দিনের বেলা বাবার বাড়ি আসেন সালমা। রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে অনেক রাত হলেও না ফেরায় ছেলে নানাবাড়িতে খোঁজ নিতে আসে। সেখানে না পেয়ে আবার বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে হলুদ গাছ ভাঙা দেখতে পায়। সেখানে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভেতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পায় সে। পরে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Advertisement

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, গত রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মররেহ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!