ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২ নভেম্বর ২০২৪
রাজশাহীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার
পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে সঞ্জিত দাস গনা (৪২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত কালীপদ দাসের ছেলে।

শনিবার সকালে সাগরপাড়া এলাকার কাউয়ুম ডাক্তারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে কাউয়ুম ডাক্তারের পুকুরে কাপড় ধোয়ার জন্য কয়েকজন নারী যান। এ সময় তারা পুকুরে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, কি কারণে মৃত্যু হয়েছে সঞ্জিতের তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, ময়নাতদন্তের পর বলা যাবে।। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!