সোমবার দুপুর ২টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভাগীয় শ্রম অধিদফতরের সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বর্তমান চলমান কমিটি) নেতাদের উদ্যোগে পুরাতন কমিটি ভেঙে নতুন করে নির্বাচনের দাবিতে বিভাগীয় শ্রম অধিদফতর, শ্রীমঙ্গল এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৮ শতাধিক মানুষ অংশ নেন।
.png)
মানববন্ধনে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সহ-সভাপতি পঙ্কজ এ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালন্দি, বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জেসমিন আক্তার।
এছাড়া নির্বাচনের দাবিতে ঐ মানববন্ধনকে সমর্থন জানিয়ে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগান থেকে সাধারণ চা শ্রমিকরা অংশগ্রহণ করেন।