ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এনজিওকর্মী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ৬ নভেম্বর ২০২৪
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এনজিওকর্মী
ভৈরব থানা -ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ৩২ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল খোয়ালেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা তাছলিমা বেগম। বুধবার (৬ নভেম্বর) দুপুরের দিকে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব শহরের বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় ফল কিনতে যান স্থানীয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্মকর্তা তাছলিমা বেগম। সেসময় হঠাৎ তিনজন যুবক তার পাশে দাঁড়িয়ে একটি ব্যাগের ভেতরে থাকা মূল্যবান জিনিস বিক্রি করে দিতে বলেন। এরপর এ বিষয়ে কথা বলার মাঝে তাদের মধ্য থেকে একজন যুবক তার ঘাড়ে হাত রাখার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে যান। এরপর তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা, ৭ আনা ওজনের স্বর্ণের চেইন, একটি স্মার্টফোন নিয়ে যায়।

ব্র্যাক অফিসের আইনি সহায়তা কেন্দ্রের কর্মকর্তা ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, সকালে অফিসে আসার পর অতিথির জন্য ফল কিনতে বাসস্ট্যান্ডে যাই। সেখানে যাওয়ার পর তিনটা ছেলে এসে দুর্জয় মোড় এলাকায় আমাকে একটি ব্যাগ দেবে তা নিয়ে কথা বলার সময় তারা আমাকে অচেতন করে ফেলে। তখন আমি কিছু বলতে পারছিলাম না। তারা আমার সঙ্গে থাকা নগদ ৩২ হাজার টাকা, স্বর্ণের চেইন, মোবাইল সব নিয়ে পালিয়ে যায়।

Advertisement

ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ইদানীং একটি চক্র সক্রিয় হয়েছে। তবে এই ঘটনাটি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানলাম। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িতদের ধরতে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!