বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মধ্যপাড়া মহল্লার মৃত এবাদ আলীর ছেলে।
.png)
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নাটোর কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই সকালে ভুক্তভোগী শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আবুল কাশেম তাকে ডেকে নিজ ডেকোরেটরের দোকানে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা দোকানের ভেতরে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। এরপর শিক্ষার্থীর বাবাকে মোবাইলে ঘটনাটি জানানো হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর শিক্ষার্থীর বাবা ঢাকা থেকে ফিরে এসে আবুল কাশেমসহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে কাশেমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ৭ জনকে মামলা থেকে খালাস প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ শিক্ষার্থীর পরিবার পাবে।