ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ১৬ নভেম্বর ২০২৪
শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদন বন্ধ
শ্রমিকদের কর্মবিরতি। ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় ছাঁটাইয়ের আশঙ্কায় কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন টাউজার লাইন লিমিটেডের শ্রমিকরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কর্মবিরতি শুরু করেন তারা। 

জানা যায়, সকালে ছাঁটাইয়ের আশঙ্কায় কর্মবিরতি পালন করেন আশুলিয়ায় থানাধীন ঘোষবাগ এলাকায় টাউজার লাইন লিমিটেডের শ্রমিকরা। বিভিন্ন সময় ফ্যাক্টরিতে বিশৃঙ্খলা করেছে এমন শ্রমিকদের ছাঁটাইয়ের তালিকা করা হয়েছে বলে কাজ বন্ধ রেখে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!