ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেনশনের টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার যুবক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২ ডিসেম্বর ২০২৪
পেনশনের টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার যুবক
গ্রেফতারকৃত কাশেম আলী

বগুড়ার আদমদীঘিতে মৃত পুলিশ কর্মকর্তার পরিবারকে পেনশনের টাকা ফেরত পাওয়ার তদন্ত করতে এসে কাশেম আলী (২৫) নামে এক যুবককে আটক করে সেনাবাহিনী ও পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বার) রাতে উপজেলার নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাজার অফিস কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাশেম আলী সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার পশ্চিম ভাগ তেরাগুলি গ্রামের মিদ্দিন আলীর ছেলে। এ ঘটনায় আদমদীঘির পুশিন্দা সরদারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

জানা যায়, রোববার রাত ৮টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাজার অফিস কক্ষে তার সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ গল্প করার সময় কাশেম আলী নামের ওই যুবক নিজেকে সেনাসদস্য পরিচয় দেন। এ সময় তাদের একটি ছবি দেখিয়ে বলেন এই লোক পুলিশ বাহিনীতে চাকরি করতেন। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী পেনশনের কিছু টাকা পেয়েছেন। অবশিষ্ট টাকা দেওয়ার জন্য আমি তদন্ত করতে এসেছি। তদন্ত শেষে তিনি পেনশনের টাকা পাবেন। এমন কথায় তাদের সন্দেহের সৃষ্টি হলে কাশেম আলীকে নানা প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি সঠিক উত্তর দিতে ব্যর্থ হন এবং নিজে সেনাবাহিনীর সদস্য নন বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে ও থানায় খবর দেন। 

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার গ্রেফতারকৃত ভুয়া সেনা সদস্য পরিচয়দানকারী কাশেম আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!