নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া টানা ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি চলন্ত সিএনজির সামনে হঠাৎ কয়েকটি শিয়াল চলে আসে। শিয়াল বাঁচাতে চালক সিএনজি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে চালক মারা যায়।
সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত সিএনজি চালকের লাশ সিরাজদিখান থানায় রাখা হয়েছে।
.png)
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার বলেন, ৪ যাত্রী নিয়ে ঢাকাগামী সিএনজিটি রশুনিয়া টানা ব্রিজের কাছে আসলে কয়েকটি শিয়াল সড়কে উঠে পড়লে শিয়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সিএনজির ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে চালক মারা যায় এবং অটোরিকশার চাপায় একটি শিয়ালও মারা যায়। অপর আহত ৪ যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।