বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।
তিনি বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
.png)
গত ১৭ ডিসেম্বর দিনগত রাতে ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।
এ ঘটনায় ঐদিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান সই করা এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমায় ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।