শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউপির কদমা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই গাছি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল আশ্রয় কেন্দ্রের মৃত উমিদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে আলফান আলী কদমা গ্রামের তালগাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের টানা খোলা তারে একটি ডাল পড়লে গাছি আরফান আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গাছেই বিদ্যুতায়িত হয়ে তিনি ঝুলে থাকেন।
.png)
এদিকে, খবর পেয়ে ঘটনার প্রায় ২ ঘণ্টা পর দুপুর ১২টায় আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরফান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।