[ দেশজুড়ে ]
কসবা সীমান্তে অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে বাদশা মিয়া নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কসবা উপজেলার সুলতানপুরে সীমান্ত মেইন পিলার-২০৩৯/৭ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাকুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাদশা মিয়া ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
জানা গেছে, বিকেলে কসবা উপজেলার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর কসবা বিওপিতে কর্মরত বিএসবি সদস্য হাবিলদার মো. মাজেদুলের তথ্যের ভিত্তিতে টহলদল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত মেইন পিলার-২০৩৯/৭ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাকুর নামক স্থান থেকে ভারতীয় নাগরিক মো. বাদশা মিয়া আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিককে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!