[ দেশজুড়ে ]
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি আটক
আটককৃত তিন বাংলাদেশি
সিলেটের জকিগঞ্জ থেকে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে জকিগঞ্জ সীমান্তের বাঙালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার জগীস চন্দ্র দাসের ছেলে জন্টু দাস, উমেশ দাসের ছেলে সুরঞ্জিত, শান্তিগঞ্জ উপজেলার জতীন্দ্র কুমার দাসের ছেলে জয় সেন।
.png)
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত বাংলাদেশি নাগরিকদের সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!