[ দেশজুড়ে ]
কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড
ছবি: বাংলাদেশ গার্ডিয়ান
পটুয়াখালীর কলাপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের সরদার সড়কের (৯নং ওয়ার্ড) বাদুরতলী এলাকায় এই মাদকবিরোধী অভিযানে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনুযায়ী মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-এদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
.png)
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পটুয়াখালীর একটি চৌকস টিম অভিযানে সহযোগিতা করেছে। মাদকের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স থাকবে। এছাড়াও মাদকদ্রব্য সংশ্লিষ্ট এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!