আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার ভারতীয় ব্যবসায়ীরা এ স্থলবন্দর দিয়ে তারা কোন প্রকারের পণ্য আদান-প্রদান করবেন না বলে জানায়। বিষয়টি তারা বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়েছেন। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, দোল পূর্ণিমা উপলক্ষে এ বন্দর দিয়ে একদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
.png)