নিহতরা হলেন— লালপুরের নওপাড়া গ্রামের অটোরিকশার ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), একই এলাকার যাত্রী বিধান দাস (৫৫) এবং আন্ডী গ্রামের রকেনা বেগম (৯০)। আহতরা হলেন—আন্ডী গ্রামের শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের সীমা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালবেলায় প্রচণ্ড কুয়াশার কারণে উভয় যানবাহন একে অপরকে দেখতে পারেনি, যা সংঘর্ষের কারণ বলে মনে করা হচ্ছে। হতাহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশাটি ৫ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। এটি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে থানার আনা হয়েছে। এ ছাড়া অটোরিকশা ও ভটভটিটি ঘটনাস্থল থেকে সরিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।