ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১৪ মার্চ ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ 

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির রাজশাহী মহানগরীর মালদা কলোনি এলাকার আব্দুল্লাহর ছেলে।

নিহতের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুই ভাই একসঙ্গে ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

বাড়ির মালিকের বড় ছেলে সুমন বলেন, কাজ শুরু করার সময় শ্রমিকদের নিরাপত্তা গার্ড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এমনকি সেফটি গার্ড ছাড়া কোনো কাজ করা যাবে না—এ মর্মে স্ট্যাম্পে চুক্তিও করা হয়েছিল।

এ বিষয়ে চন্দ্রিমা থানার এসআই জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!