ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২৫ মার্চ ২০২৬
ঝিনাইদহে গোসল করতে নেমে পুলিশ সদস্যের মৃত্যু
আশিক হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে নেমে আশিক হোসেন নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে। মৃত আশিক হোসেন (২৮) (কনস্টেবল) নওগাঁর রানীনগর উপজেলার ডাকাহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশিক হোসেন একটি গাড়ি সার্ভিসিংয়ের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি গোসল করতে উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!