ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ হাজার টাকা চাঁদা চেয়ে চিঠি, না দিলে হত্যার হুমকি!

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২ আগস্ট ২০২৬
২০ হাজার টাকা চাঁদা চেয়ে চিঠি, না দিলে হত্যার হুমকি!
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে এক বাড়িতে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। বিকাশের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান হয়েছে। 

শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া গ্রামে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকনাই গ্রামের পালপাড়ার বাসিন্দা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় রাতের কোনো একসময় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ চিঠিটি জব্দ করে এর উৎস শনাক্ত এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!