এ আয়োজনে ২০০টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। "Let’s Plant to Save Mother Earth" (আসুন পৃথিবীকে বাঁচাতে গাছ লাগাই) এবং "Together We Build a Sustainable Future" (একসাথে গড়ি টেকসই ভবিষ্যৎ) এই মূলমন্ত্রকে সামনে রেখে সংস্থাটি তাদের বৈশ্বিক 'Tree Plantation Program 2026'-এর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে।
স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে সামাজিক দায়বদ্ধতা জোরদার করার বিশেষ প্রয়াস দেখা গেছে এই উদ্যোগে।
.png)
অনুষ্ঠানে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সুধিজন উপস্থিত থেকে চারা রোপণ কার্যক্রমে সরাসরি অংশ নেন। আয়োজকদের আশা, তৃণমূল পর্যায়ের এমন ইতিবাচক উদ্যোগগুলোই ভবিষ্যতে বৈশ্বিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।