[ দেশজুড়ে ]
ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার পর উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশনের বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয় লোকজন হাঁটতে বের হয়ে রেললাইনের ওপর দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে।
.png)
কাশিয়ানী থানা পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত দুজনই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!