ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া  নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর শাহআলী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।  এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। 

Advertisement

গ্রেপ্তার রেজাউল হক বিশ্বাস (৪৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। 

ওসি হাফিজুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সব কিছুর নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২ টির বেশি হত্যা মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, রোববার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!