গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম রোববার (৩০ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
.png)
র্যাব জানায়, গত ২৫ জুন এক গৃহবধূকে (২৭) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে সাইদুর রহমানের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মনপুরা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজের কথা বলে এক নারী ওই গৃহবধূকে তার ঘরে ডেকে নেন। পরে ওই নারী বাইরে গেলে সাইদুর ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা সাইদুরকে আটক করলেও পরে বিষয়টি মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে মামলা করতে গেলে থানা মামলা না নেওয়ায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় সাইদুর রহমান ও মাইনুর বেগমকে আসামি করে মামলা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার সাইদুর রহমানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।