রোববার সন্ধ্যা ৬টার দিকে রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দেরাজ মিঞা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের কবির আহমদের ছেলে। আহতরা হলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।
.png)
স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত চালক ও আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরো পড়ুন >>> শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
ঠিকাদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি সড়কে স্থানীয়ভাবে পাথর ও বালু সরবরাহ এবং সড়কে কার্পেটিংয়ের কাজ করে আসছেন। সোমবার সকালে রেমংপাড়া ক্যাম্পের আশপাশের কাজের স্থান পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যক্তিগত জিপের চালক ঘটনাস্থলেই মারা যান।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা বলেন, সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিপচালক ও আহতদের উদ্ধার করা হয়েছে।
বান্দরবান পুলিশ সুপার ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও থানচি থানা-পুলিশ সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার করেন। একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।