ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীবরদীতে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২ সেপ্টেম্বর ২০২৬
শ্রীবরদীতে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার রাবার বাগান এলাকায় অভিযান চালানো হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা সেগুলো উদ্ধার করেন। উদ্ধার করা পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

Advertisement

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!