সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানকালে সরকারি সার বিক্রয়ে অনিয়মের দায়ে অভিযুক্ত শিবনাথকে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬'-এর ১২ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা এবং 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দুই আইনে তাকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা অনাদায়ে আদায় সম্পন্ন হয়।
.png)